Monday, June 22, 2026

অমিতাভকে ভালবাসি! বিস্ফোরক রেখাপাত

Date:

Share post:

অমিতাভের ৭৭তম জন্মদিনে বিস্ফোরক রেখা। স্পষ্ট ভাষায় বললেন, ভালবাসেন অমিতাভকে। কিন্তু বয়সের পরিপক্কতায় ম্যাটিনি আইডল রেখা বিতর্ক ধামাচাপা দিতে সেই ভালবাসাকে অন্য খাতে বইয়ে দিয়েছেন।

কী বলেছেন রেখা? সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে ভানুরেখা গণেশনকে প্রশ্ন ছিল, আপনি অমিতাভকে পছন্দ করেন না ভালবাসেন? উত্তরে রেখার জবাব, অমিতাভের মধ্যে এমন কিছু রয়েছে, যা অন্য কারওর মধ্যে দেখিনি। সব রকমের ভাল গুণ কী করে একটা মানুষের মধ্যে থাকে, তা দেখে আমি অবাক হয়ে যাই। তাই অভিনেতা হিসাবে আমি অমিতাভকে ভালবাসি। রেখার এই নয়া রেখাপাতে অস্বস্তি বাড়ল না কমল বচ্চন পরিবারের তা ভবিষ্যতই বলবে। যদিও এখন বচ্চন পরিবারের সঙ্গে রেখার মধুর সম্পর্ক। বিশেষত অমিতাভ-পুত্রবধূ ঐশ্বর্যের বাড়িতে এসে তাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বয়স তাঁকে সম্পর্কের ক্ষেত্রেও অন্য মানুষে পরিণত করেছে।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...