Thursday, June 18, 2026

কার্নিভালের মঞ্চে বিক্রম, জল্পনা

Date:

Share post:

পুজো কার্নিভালে শুক্রবার ছিল টলিউডের চাঁদের হাট। বহু সেলিব্রিটি, লেখক, গায়ক ছিলেন। ছিলেন রাজনৈতিক নেতারাও। তবু তার মাঝেই চোখ টেনেছে মঞ্চে থাকা টেলি অভিনেতা বিক্রম। ঠিক বছর দুয়েক আগে মডেল সোনিয়াকে নিয়ে মারাত্মক গতিতে গাড়ি চালিয়ে গভীর রাতে দুর্ঘটনায় পড়েন বিক্রম। তছনছ হয় গাড়ি। মৃত্যু হয় সোনিকা সিং চৌহানের।আহত হন বিক্রমও। সোনিকা পরিবার মামলা করে। অভিযোগের তীর বিক্রমের দিকে। তারপর অভিনেতার বন্দিজীবন, জামিন এবং বহু বিতর্ক পেরিয়ে ফের অভিনয়ে ফেরা। কিন্তু মামলা এখনও চলছে। সেই বিক্রমকে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখে অনেকেরই ভ্রূকুঞ্চিত হয়। অনুষ্ঠানে চোখে পড়ার মতো আর এক উপস্থিতি অবশ্যই শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরী।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...