Saturday, June 13, 2026

কী সম্পর্ক ছিল বিউটি পালের সঙ্গে শৌভিকের?

Date:

Share post:

জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার ঘটনায় ক্রমশ জোরালো হচ্ছে ত্রিকোণ সম্পর্কের তত্ত্ব। ঘটনায় অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করে বেশ কিছু সূত্র হাতে এসেছে তদন্তকারীদের৷

গত শুক্রবার বিকেলে লালবাগের এসডিপিও বরুণ বৈদ্যের নেতৃত্বে সিউড়ির একটি হোটেল থেকে আটক করা হয় তাঁকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক ওরফে দীপের সঙ্গে নিহত শিক্ষক বন্ধু প্রকাশ পালের স্ত্রী বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। ইদানীং বন্ধুপ্রকাশের সঙ্গে যৌথ উদ্যোগে প্রসাধনী দ্রব্যের ব্যবসা শুরু করেছিলেন শৌভিক। সেই সূত্রে মৃত বিউটি সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শৌভিককে। তবে, এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার।
জিয়াগঞ্জ বন্ধুপ্রকাশদের যে প্রতিবেশীরা ঘটনার দিন এক যুবককে পালাতে দেখেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারী দল। বাড়ি সংলগ্ন পুকুর ও ঝোপের মধ্যে খুনের অস্ত্র খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে।

Related articles

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...