Thursday, May 21, 2026

আজই দার্জিলিঙয়ে শেষ নিঃশ্বাস পড়েছিল তাঁর

Date:

Share post:

মাত্র ৪৪ বছর বয়সে আজকের দিনেই চলে গিয়েছিলেন ভগিনী নিবেদিতা, বাংলার নবজাগরণ আর মহিলা শিক্ষায় এক অবিসংবাদিত নাম। ১৯১১ সালের এই মাসেই সস্ত্রীক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন দার্জিলিঙে। অতিরিক্ত পরিশ্রমের ধকল শরীর নিতে পারেনি। ১৩ অক্টোবর স্বামী বিবেকানন্দের প্রাণাধিক প্রিয় শিষ্যাটির মৃত্যু হয়।

আয়ারল্যান্ডের মানুষ, বাবা ধর্মযাজক। স্কুল শেষ করে শিক্ষকতা। জীবন বদলে দিল স্বামীজির সঙ্গে সাক্ষাৎ। আর্তের সেবার ব্রত নিয়ে ২৫ বছর বয়সে কলকাতায়। সেটা ১৮৯৮-র জানুয়ারি। গুরু স্বামীজির কাছেই তাঁর শিক্ষা দর্শন, ইতিহাস, সমাজতত্ত্ব, ভারতীয় শাস্ত্র, মহাকাব্যের, এবং ব্রহ্মচর্যের দীক্ষা। ১৯০২ সালে স্বামীজির মৃত্যু। মাত্র ৪ বছর পেয়েছিলেন তাঁর সান্নিধ্য। সেই আদর্শেই তৈরি করলেন বাগবাজার নিবেদিতা স্কুল। মহিলা শিক্ষার প্রথম পদক্ষেপ। প্লেগ মহামারিতে স্থানীয় যুবকদের নিয়ে নামলেন সেবায়। শুরু করলেন পল্লি সংস্কার। ভারতের বিপ্লবীদের গোপনে সাহায্য শুরু করলেন। সারদা মায়ের সঙ্গে সাক্ষাৎ। লিখলেন বেশ কিছু বই –কালী দ্য মাদার, ক্রেডেল টেলস অফ হিন্দুইজম, আর বিবেকানন্দকে নিয়ে — দ্য মাস্টার, অ্যাজ আই স হিম।

ধর্মীয় হানাহানির এই সামাজিক আঙিনায় আজ একটু বেশিমাত্রায় মার্গারেট এলিজাবেথ নোবেল তথা ভগিনী নিবেদিতা ভীষণভাবে প্রাসঙ্গিক।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...