Tuesday, May 5, 2026

মনোনয়ন জমা দিয়ে শর্তের জল্পনা ওড়ালেন সৌরভ

Date:

Share post:

মনোনয়ন জমা দিতে দুপুর ১.১৫ মিনিটে মুম্বইয়ের বিসিসিআই অফিসে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে জয় শাহ। অফিসে ঢুকলেন শ্রীনিবাসন, রাহুল জুহুরিদের সঙ্গে। স্বভাবতই একঝাঁক প্রশ্ন। বিজেপির প্রচারের মুখ হওয়ার শর্তেই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জল্পনা উড়িয়ে সৌরভ বললেন, একেবারেই এমন কিছু হয়নি। কেউই আমাকে এ বিষয়ে কিছু বলেনি। ভারতীয় দলের অধিনায়ক, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। দুই অনুভূতির কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ক্যাপ্টেন হওয়া আর বোর্ড প্রেসিডেন্ট হওয়ার মধ্যে আসমান জমিন ফারাক। ক্যাপ্টেন ইজ সামথিং ডিফারেন্ট। তবে কোনওদিন বোর্ড প্রেসিডেন্ট হব ভাবিনি। যদিও অমিত শাহর সঙ্গে বৈঠকে সৌরভ স্পষ্ট করে দেন, হয় প্রেসিডেন্ট, নতুবা নয়।

সৌরভের বক্তব্য, সাম্প্রতিক কিছু ঘটনায় বোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দায়িত্ব পেয়ে খুশি। ভোটে হোক বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হোক, কাজ করার সুযোগ পেয়েছি। বিসিসিআই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় সংস্থা। পাওয়ার হাউস। ফলে চ্যালেঞ্জ থাকবে। আমিও তৈরি। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী ২০২০-র জুলাইয়ে পদ ছাড়তে হবে সৌরভকে পদ ছাড়তে হবে। সৌরভ বলেন, এটাই আপাতত নিয়ম। সেটা আমাদের মেনে চলতে হবে।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...