Monday, April 13, 2026

মদ্যপ জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর ও স্ত্রী

Date:

Share post:

মদ খাওয়ার প্রতিবাদ করে জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর। স্ত্রী ও শ্বশুরকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ৮ বছর আগে হাবড়ার বিড়া শ্বেতপুরের সনাতন দাসের সঙ্গে বিয়ে হয় বয়রাগাছির রাম দাসের মেয়ে মিনতির। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মদ খেয়ে মিনতির উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন সনাতন। অত্যাচার সহ্য করতে না পেরে, চারমাস আগে বাপেরবাড়িতে চলে যান মিনতি। তাঁদের একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে। মিনতির অভিযোগ, দুমাস আগে জোর করে ছেলেকে নিয়ে যান সনাতন।

রবিবার রাত এগারোটা নাগাদ দুটি বাইকে ৪ বন্ধু নিয়ে মত্ত অবস্থায় শ্বশুরবাড়ি যান সনাতন। সেখানে শ্বশুর এবং স্ত্রীকে বাঁশ দিয়ে এলোপাথারি মারতে থাকেন। পরিবারের লোকেরা রক্তাক্ত অবস্থায় দুজনকে হাবড়া হাসপাতালে ভর্তি করে। সোমবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে সনাতন দাস ও তাঁর বন্ধু ভোম্বল দাসকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...