Tuesday, May 26, 2026

দুর্ব্যবহারই মৃত্যুর কারণ হল বন্ধুপ্রকাশের

Date:

Share post:

অবশেষে জালে ধরা পড়ল জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উৎপল বেহেরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরায় নিজের কুকীর্তির কথা স্বীকার করেছেন উৎপল। কিন্তু কী কারণে খুন? শুধুই কী আর্থিক লেনদেন? জিজ্ঞাসাবাদের পরে মুর্শিদাবাদের পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বন্ধুপ্রকাশ পালের থেকে টাকা পেতেন উৎপল। বন্ধুপ্রকাশ বিভিন্ন অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেই সংস্থায় টাকা রেখেছিলেন রাজমিস্ত্রি উৎপল বেহেরা। কিন্তু সে টাকা ফেরত দিতে চাইছিলেন না বন্ধুপ্রকাশ। এমনই অভিযোগ করেছেন উৎপল। তাঁর দাবি, টাকার জন্য নিহত শিক্ষককে ফোন করলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় গালাগালি করেন বলেও অভিযোগ। এর প্রেক্ষিতেই দশমীর দিন সকালে, তাঁর বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা চালান ওই অভিযুক্ত। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে বন্ধুপ্রকাশ পালকে হত্যা করেন। তারপরেই বিউটি পাল ও শিশুপুত্র অঙ্গনকে খুন করা হয়। ঘটনার আকস্মিকতায় উৎপলকে প্রতিরোধ করতে পারেনি পাল পরিবার। তবে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা বাড়ির কাছাকাছি আসতেই দরজা খুলে পিছন দিক দিয়ে পালিয়ে যান উৎপল।

রাস্তায় যেতে যেতে নিজের টি শার্ট এবং প্যান্ট খুলে ফেলে ভিতরে স্যান্ডো গেঞ্জি এবং বারমুডা পরা অবস্থায় সাবলীলভাবে নিজের বাড়িতে ফিরে যান তিনি। সেখানেই ছিলেন এ কদিন। যদিও উৎপল বাড়ির লোকের মতে, তিনি নির্দোষ। শুধুমাত্র বন্ধুপ্রকাশকে ফোন করার জন্য এই ঘটনায় জড়িয়ে পড়েছেন তিনি। তবে পুলিশ সুপার এদিন জানান, জেলায় নিজের দোষ কবুল করার পাশাপাশি উৎপল যে খুনের বিষয় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন সেটাও বুঝতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে প্রশ্ন করা হলে, তিনি জানান যদি ঘটনাস্থলেই ধরা পড়তেন তাতেও কিছু যায় আসত না। বন্ধুপ্রকাশকে খুন করার উদ্দেশ্যই ছিল উৎপলের। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহ থেকে আপাতত ভাবে সৌভিককে রেহাই দিয়েছে পুলিশ।

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...