Tuesday, May 26, 2026

নারদ মামলায় মির্জার জামিনের শুনানি শেষ, অপেক্ষা রায়দানের

Date:

Share post:

নারদ কাণ্ডে গ্রেফতার আইপিএস অফিসার এস এম এইচ মির্জার শুনানি চলছে ব্যাঙ্কশাল কোর্টে সিবিআই-এর বিশেষ আদালতে। পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত মির্জাকে ১৪দিনের যেন হেফাজতের নির্দেশ দেয়। সেইমত এদিনই মির্জার মেয়াদ পূর্ণ হচ্ছে। মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হয়। রূদ্ধদ্বার আদালত কক্ষে প্রায় ঘন্টাখানেকের সাওয়াল-জবাবের পর বিচারক কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রেখেছেন।

প্রসঙ্গত, এই প্রথম নারদ মামলায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয় প্রাক্তন আইপিএস অফিসারকে।

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জা সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আরও পড়ুন-যেভাবে রহস্য সমাধান জিয়াগঞ্জ কাণ্ডের

 

Related articles

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...