Tuesday, May 5, 2026

জামিন নয়, এবার ED-র মামলায় গ্রেফতার হচ্ছেন চিদম্বরম

Date:

Share post:

আরও ‘দুর্দশা’ অপেক্ষা করছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের জন্য।

INX- মিডিয়া মামলায় এই মুহূর্তে CBI হেফাজতে আছেন তিনি। দিন কাটছে সংশোধনাগারে। জামিন তো দূরের কথা, এবার চিদম্বরম ED-র মামলায় গ্রেফতার হতে চলেছেন।

সূত্রের খবর, বুধবার আরও একবার চিদম্বরম গ্রেফতার হবেন ED-র হাতে। দিল্লির বিশেষ আদালত ED-কে INX- মিডিয়া মামলায় নিজেদের হেফাজতে নিয়ে জেরার অনুমতি দিলো। চিদম্বরমের বিরুদ্ধে ওই INX- মিডিয়া মামলাতেই ED টাকা পাচারের অভিযোগ এনেছে। বিশেষ আদালতে চিদম্বরমকে গ্রেফতার এবং হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে ED আদালতে আবেদন জানিয়েছিল। আদালত এই আবেদন মঞ্জুর করে ED-কে জেলে গিয়ে চিদম্বরমকে জেরার অনুমতি দিয়েছে। একইসঙ্গে নির্দেশে বলা হয়েছে, প্রয়োজনে ED গ্রেফতারও করতে পারবে চিদম্বরমকে। ফলে বুধবার CBI হেফাজত থেকে ED-র হেফাজতে যাচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

আরও পড়ুন-পাচারের সময় বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার সোনা

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...