Tuesday, May 26, 2026

“বাস্তবে এনআরসি হবে না”, মতুয়াদের আশ্বাস বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের

Date:

Share post:

“বাস্তবে এনআরসি হবে না”। বাংলায় এনআরসি চালুর আগে নাগরিকত্ব দেওয়া হবে। তারপর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার, হুগলির চুঁচুড়ার মাঠে সারা ভারত মতুয়া সংঘের সন্মেলনে এই আশ্বাস দিলেন বিজেপি সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর।

বিজেপি সাংসদের অভিযোগ, এনআরসি নিয়ে মতুয়াদের ভুল বার্তা দিচ্ছে রাজ্য সরকার। তাঁর মতে, অসমের উদাহরণ দেখিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলেছে। অসমে হিন্দু-বাঙালিদের বাদ পড়া নিয়ে রাজ্য সরকারের টানাপোড়েনকে দায়ী করেন তিনি। বিষয়টি নিয়ে কেন্দ্র যে সচেতন তাও উল্লেখ করেন শান্তনু ঠাকুর। কিন্তু সেই রাজ্যেও তো ক্ষমতায় বিজেপি সরকার, তাহলে টানাপোড়েন কার সঙ্গে? এর উত্তর কিন্ত দেননি শান্তনু।

আরও পড়ুন-কিনারার পরেও জিয়াগঞ্জ খুন নিয়ে দিল্লি দরবারে বিজেপি

 

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...