Wednesday, June 17, 2026

কিনারার পরেও জিয়াগঞ্জ খুন নিয়ে দিল্লি দরবারে বিজেপি

Date:

Share post:

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের সাতদিন পরে গ্রেফতার মূল অভিযুক্ত উৎপল বেহেরা। তবে, মাত্র কয়েক হাজার টাকার জন্য তিনি সপরিবার শিক্ষককে খুন করেছেন এই তত্ত্ব মানতে নারাজ গেরুয়া শিবির। পূর্ব নির্ধারিত সূচি মেনেই মঙ্গলবার, দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপি-র প্রতিনিধিদল। ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, এসএস আলুওয়ালিয়া, দেবশ্রী চৌধুরী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানান বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজ্য প্রশাসনের গাফিলতিতেই জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ শিক্ষকের হত্যা হয়েছে।

রাজ্যে শাসনব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ জানিয়েছে বিজেপি নেতা মুকুল রায়। জিয়াগঞ্জ হত্যাকাণ্ড ধামাচাপ দিতেই একজনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীর মতে, রাজ্যে নিরাপদ নন তাঁদের দলীয় কর্মীরা। তাঁদের খুন করা হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন দেবশ্রী।

আরও পড়ুন-বিএসএনএল কর্মীদের জন্য সুখবর! কর্মীদের বেতন কবে জানেন?

 

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...