Sunday, May 24, 2026

কোনোরকমে গোলশোধ, হার বাঁচলেও মান গেল ভারতের

Date:

Share post:

ভারত -১        বাংলাদেশ – ১
(আদিল ৮৯’)         (শাদ উদ্দিন ৪২’)

অঘটনটা ঘটে যেতেও পারত। শেষমেষ কোনওকরমে লজ্জার হার থেকে বাঁচল ভারত। নিজেদের থেকে ১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে হারের থেকে কোনওরকমে ভারতকে বাঁচাল আদিল খানের শেষ মুহূর্তের দুরন্ত হেড।

এদিন শুরু থেকেই কেমন যেন ছন্দহীন ছিলেন সুনীলরা। বারেবারেই রক্ষণের অভাব টের পাওয়া যাচ্ছিল। তার ওপর ছিল মিস পাস। আর তাই এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে আটকানো দলের সঙ্গে এই ভারতীয় দলকে গুলিয়ে ফেলছিলেন মাঠে উপস্থিত দর্শকরাও। আর ইগর স্টিম্যাচের ছেলেদের ভুলের সুযোগ নিয়েই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের বয়স তখন ৪২ মিনিট। মাথায় ফ্রি-কিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের শট আটকাতে গোল ছেড়ে এগিয়ে আসেন গুরপ্রীত। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। গুরপ্রীত মিস করলেও নজর রেখেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। অসামান্য হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ। ০-১ গোলে পিছিয়েই ড্রেসিং রুমে যান সুনীলরা।

বিরতির পর সবাই ভাবছিল নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ব্লু টাইগাররা। কিন্তু ‌কোথায় কী!‌ বিরতির পরও ভারতের খেলায় সেই একই ফ্লেভার। বারেবারে আক্রমণে এলেও কোথাও যেন খেই হারিয়ে যাচ্ছিল। একা সুনীল যেন চেষ্টা করেও এদিন গোলের মুখ দেখতে পারছিলেন না। ৫২ মিনিটের মাথায় ইব্রাহিমের দুরপাল্লার শট পোস্টে লেগে ফেরে। ৫৯ মিনিটের মাথায় কর্নার থেকে মনবীরের হেড গোল লাইন সেভ করেন জামাল। তারপরেও একাধিক সুযোগ তৈরি করে ভারত। সুনীলের ফ্রি-কিক একটুর জন্য বাইরে যায়। ৮৮ মিনিটের মাথায় ব্রেন্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান আদিল খান। তারপরেও বেশ কিছু আক্রমণ করেছিল ভারত। কিন্তু গোল আসেনি। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা।

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...