Thursday, May 7, 2026

দীপাবলির আগে শিক্ষামহলে সুখবর

Date:

Share post:

পুজোর আগে না হোক দীপাবলির আগে সুখবর পেল রাজ্যের শিক্ষামহল। সরকারি কর্মীদের পরে এবার বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস করছে সরকার। এর দায়িত্ব দেওয়া হয়েছে ষষ্ঠ বেতন কমিশনকে। এই কাজের জন্য কমিশনকে ৩ মাস সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। বুধবার, অর্থদফতর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের সুপারিশ জমা দিয়েছে। সেইমতো বেতন কাঠামো বিন্যাসও হয়েছে। এবার অন্যান্য প্রতিষ্ঠানগুলিরও বেতন কাঠামোর সুপারিশ চেয়েছে সরকার। কমিশনের প্রস্তাব জমার পর তা খতিয়ে দেখে কার্যকর করা হবে।

রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন পরিকাঠামো আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ হবে ১০ হাজার কোটি টাকা।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...