Friday, May 8, 2026

প্রমোশন অন হুইল: এবার সিনেমার প্রচার আস্ত ট্রেন!

Date:

Share post:

চলচ্চিত্র, সংস্কৃতি, খেলা এমনকি টেলিভিশন শো-গুলোর প্রচারের জন্য ভারতীয় রেল এক অসামান্য উদ্যোগ গ্রহণ করেছে। ‘প্রমোশন অন হুইল’ নামক এই স্কিমের ছত্রছায়ায় প্রচারের জন্য একটি আস্ত ট্রেন বুক করা যাবে। এই প্রচারের জন্য বিশেষ ধরনের ট্রেন তৈরি করা হবে।

রেল মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই অক্ষয়কুমার অভিনীত ‘হাউজফুল ৪’ ছবির প্রমোশনের জন্য ট্রেন বুক করা হয়েছে। আইআরসিটিসি এবং পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে প্রথম ‘প্রমোশন অন হুইল’ ট্রেনে আটটি কামরা করা হচ্ছে। ‘হাউজফুল ৪’ টিমের সঙ্গে গাঁটছড়া বেঁধে ছবির কলাকুশলী এবং সাংবাদিকদের নিয়ে ট্রেনটি মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে নয়াদিল্লি পৌঁছবে। রেলের তরফ থেকে দেশের নামকরা প্রযোজনা হাউজগুলোকে এই প্রচারমাধ্যমে অংশগ্রহণ করার জন্য আবেদনও জানানো হয়েছে।

আরও পড়ুন-দীপাবলির আগে শিক্ষামহলে সুখবর

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...