Monday, June 15, 2026

দেবাঞ্জন দাসের মৃত্যুতে জোরাল খুনের সম্ভাবনা

Date:

Share post:

ক্রমশ ঘণীভূত হচ্ছে দেবাঞ্জন দাসের মৃত্যু রহস্য। নবমীর রাতে নিমতার বঙ্কিম মোড়ে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল দমদমের বাসিন্দা দেবাঞ্জন দাসের দেহ। প্রথামিক তদন্তে ঘটনাটিকে গাড়ি দুর্ঘটনা বলেই জানায় পুলিশ। কিন্তু মৃত তরুণের পরিবার প্রথম থেকেই দাবি করছিল, দেবাঞ্জনকে খুন করা হয়েছে। আর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট খুনের সম্ভাবনাকেই জোরালো করছে। গোটা ঘটনায় পুলিশেরই বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলেই দেবাঞ্জনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে। সেখানে দেহে দু’টি ফুটোর কথা উল্লেখ করা হয়েছে। একটি তাঁর ঘাড়ের বাঁ দিকে, অন্যটি ডান হাতের কনুইয়ের কাছে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলে দেহে যে ধরণের আঘাত থাকার কথা, তেমন কোনও কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশের এক শীর্ষ আধিকারিকের কথায়, দেবাঞ্জনের দেহে ওই ফুটো দু’টি গুলি লেগেই হয়েছে বলে অনুমান। তা হলে প্রথমেই কেন পুলিশ গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্ব সামনে এনেছিল? এর কোনও সদুত্তর দিতে নেই প্রশাসনের কাছে। ঘটনাস্থল পরীক্ষায় গিয়েও তদন্তকারীরা গুলি পেলেন না কেন? সে প্রশ্নও উঠছে। এই হত্যার পিছনে ত্রিকোণ প্রেমের রহস্য থাকতে পারে বলেও মনে করছেন দেবাঞ্জনের আত্মীয়রা।

আরও পড়ুন-দিলীপ ঘোষকে কাঠগড়ায় তুলে ‘নিরপেক্ষ’ হলেন রাজ্যপাল

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...