Tuesday, April 28, 2026

সাইবার অপরাধে ধৃত কংগ্রেস নেতা

Date:

Share post:

সাইবার ক্রাইমে এবার জালে কংগ্রেস নেতা। আগরপাড়া থেকে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল পুরুলিয়া পুলিশ। তাঁর বিরুদ্ধে সোশ্যাল সাইটে অপ্রীতিকর ভিডিও পোস্টের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বৃহস্পতিবার সন্ধেয় পুলিশ তাঁর খোঁজে যায়। সন্ময়ের ভাই তন্ময় জানান, সেই সময় আগরপাড়া আনন্দময়ী আশ্রমের কাছে এক মহিলার বাড়িতে ছিলেন তাঁর দাদা। আচমকা সেখানে হানা দেয় পুলিশ। অভিযোগ, বাধা দিতে গেলে আহত হন পরিবারের লোকজন। তারপরই সন্ময়কে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম বিভাগের পুলিশ। তাঁকে ধরতে গিয়ে পুলিশকর্মীরা মহিলাদের নিগ্রহ করেছেন বলে অভিযোগ। প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান জেলা সভাপতি তাপস মজুমদার।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...