Sunday, April 12, 2026

পরিবহন ক্ষেত্রে রাজ্যের সরকারি বাসগুলি বৈদ্যুতিক বাসে পরিণত হবে: মেয়র

Date:

Share post:

২০৩০ সালের মধ্যে রাজ্যের সরকারি পরিবহনের ক্ষেত্রে সমস্ত সরকারি বাস বৈদ্যুতিক বাসে পরিণত করা হবে বলে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম-এর সংবর্ধনা আয়োজন করা হয়। সেখানেই একথা জানান তিনি।

প্রসঙ্গত, কোপেনহেগেনে বিশ্ব মেয়র সামিটে ২০১৯ সালের সি-৪০ পুরস্কার জিতেছে কলকাতা পুরসভা। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম-এর হাতে সি-৪০ পুরস্কার তুলে দেওয়া হয় গত ১০ সেপ্টেম্বর। মূলত, দূষণ নিয়ন্ত্রণে ভাল কাজের সুবাদে বিশেষ এই সম্মানে সম্মানিত করা হয়েছে কলকাতা পুরসভাকে। কলকাতা পুরসভার তরফ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন মেয়র ফিরহাদ হাকিম।

এদিন মেয়র জানান, এই পুরষ্কার শুধুমাত্র তার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পরিচালনার যে চিন্তাধারা, শহরকে সাজিয়ে তোলার যে সুপরিকল্পনা, তারই বাস্তব রূপায়ন স্বীকৃতি হিসেবে এই পুরস্কার। পাশাপাশি, এদিন তিনি সমস্ত মেয়র পারিষদ, ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং পৌর আধিকারিক এবং কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন পৌরকর্মী ও আধিকারিকেরা যেভাবে কাজ করে চলেছেন তারই স্বীকৃতি এই পুরষ্কার।

দেশে ফিরে শুক্রবারদিনই মেয়র প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন। পুর কমিশনার খলিল আহমেদ ও পুর সচিব হরিপ্রসাদ মন্ডলের পৌর আধিকারিকেরা মেয়র ফিরহাদ হাকিমের সংবর্ধনার আয়োজন করেছিলেন।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...