Friday, June 26, 2026

প্রশাসনের সঙ্গে কথা বলে সব কলেজেই ভোট করাতে চান শিক্ষামন্ত্রী

Date:

Share post:

শুধু চারটে বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন করাতে চায় সরকার।
কলেজ ভোট প্রসঙ্গে উঠলে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে সঠিক দিনক্ষণ ঠিক করে সব কলেজেই ছাত্রভোট করানো হবে।

নিজেদের দলের ছাত্র সংগঠন প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূল ছাত্র সংগঠনে নতুন সম্ভাবনাপূর্ণ নেতৃত্বকে তারা চিহ্নিত করছেন। পাশাপাশি তিনি আরও জানান, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখ তৃণমূল ছাত্র কনভেনশন হবে। সেই কনভেনশনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন – চলন্ত ট্রেনে মহিলাদের ব্লেড চালিয়ে হেনস্থা, তারপর?

দলীয় কর্মসূচি নিয়ে তৃণমূল মহাসচিব জানান, আগামীকাল থেকে ২৪ তারিখ পর্যন্ত “শুভ বিজয়া যাত্রা” করবে তৃণমূল কংগ্রেস। সারা রাজ‍্যেই এই যাত্রা হবে।

এর পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উঠলে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। বলেন, কাউকে ব‍্যক্তিগতভাবে আক্রমণ করে তাঁর প্রাপ্তিকে এইভাবে ছোটো করাটা ঠিক নয়। অভিজিৎ বন্দ‍্যোপাধ‍্যায়ের নোবেল পুরস্কার প্রাপ্তির পর যেভাবে বিজেপির বিভিন্ন নেতারা তাঁকে আক্রমণ করছে তা ঠিক নয়।

আরও পড়ুন – স্পনসরশিপ নিয়ে শাহরুখের কেকেআর-কর্তা জেরার মুখে

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...