Friday, June 12, 2026

স্পনসরশিপ নিয়ে শাহরুখের কেকেআর-কর্তা জেরার মুখে

Date:

Share post:

এবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে শাহরুখ খানের সংস্থা। রোজভ্যালির স্পনসরশিপ নেওয়ার কারনে শুক্রবার সল্টলেকের সিজিও দফতরে দীর্ঘ জেরার মুখে পড়তে হল সংস্থার অন্যতম কর্তা ভেঙ্কি মাইশোরকে। প্রশ্ন উঠেছে, কেকেআর-এর মতো বহু ফুটবল ও ক্রিকেট ক্লাবও রোজভ্যালির বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপ নিয়েছিল। তাদেরকেও ইডির জেরার মুখে পড়তে হয় কিনা সেটাই দেখার।

নোটিস পাঠিয়ে ১৮ অক্টোবর ডাকা হয়েছিল শাহরুখের সংস্থার এই কর্তাকে। ভেঙ্কি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সিইও এবং কেকেআর-এর সিইও-ম্যানেজিং ডিরেক্টর। ২০১২-১৩ আইপিএল সিজনে দলের অন্যতম স্পনসর ছিল রোজভ্যালি। দু’বছরের জন্য চুক্তির অঙ্ক ছিল ৬.৫ কোটি টাকার। ২০১৩-এর পর রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জানিয়ে দেন, তাঁরা আর চুক্তি বৃদ্ধি করছেন না।

আরও পড়ুন – ২৩শে দায়িত্ব নিয়েই ২৪শে দল ঘোষণা সৌরভের

শুক্রবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ ভেঙ্কি আসেন সিজিও দফতরে। প্রায় ৫ ঘন্টার বেশি সময় তিনি ছিলেন ইডি দফতরে। বেরিয়ে তিনি অবশ্য কোনও কথা বলেননি। জানা গিয়েছে, জেরার মুখ্য প্রশ্ন ছিল, চিটফান্ড সংস্থা জানা সত্ত্বেও কেন সেই সংস্থার সঙ্গে চুক্তি করে রেড চিলিজ। ক্রিকেটের মতো বহুল প্রচারিত আইপিএল মঞ্চে রোজভ্যালির স্পনসর ব্যবহার করে সংস্থাকে প্রচারের আলোয় আনতে সাহায্য করার অভিযোগের তীর কেকেআর-এর বিরুদ্ধে।

আরও পড়ুন – ফৌজি-তৎপরতায় INX-মামলায় চার্জশিট চিদম্বরমকে, রয়েছে আরও 13 নাম

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...