Tuesday, May 5, 2026

জেএনইউতে অভিজিৎ যেন পড়ুয়া, বললেন প্রধানমন্ত্রী চাইলেও সাহায্য করব

Date:

Share post:

চাইলে নরেন্দ্র মোদিকেও সাহায্য করতে রাজি। কারন, রাজনৈতিক মতাদর্শের চেয়েও আমার কাছে আগে দেশের উন্নতি। দিল্লির বুকে দাঁড়িয়ে স্মিতহাস্যে জানিয়ে দিলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ফিরে গেলেন তাঁর নস্টালজিয়ার দেশে। ফিরে গেলেন তাঁর তরুণ জীবনের আনাচ-কানাচে। শুক্রবার দেশে এসে শনিবার দুপুরে অভিজিৎ চলে আসেন তাঁর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। দেখা করলেন ভাইস চান্সেলার যগদীশ কুমারের সঙ্গে। ক্যাম্পাসে ঘুরলেন, ক্যান্টিনে আড্ডা মারলেন, গেলেন সবচেয়ে পছন্দের জায়গা লাইব্রেরিতে। বই উল্টেপাল্টে দেখলেন। আবার মাঝে পড়ুয়াদের সঙ্গে মাতলেন টেবল টেনিসে, মেটালেন সেল্ফির আবদারও।

আরও পড়ুন – অর্থনীতির হাল ফেরাতে রুগ্ন ব্যাঙ্ক বিক্রির পরামর্শ অভিজিতের

নোবেলজয়ী আপন মনে ঘুরে বেড়াচ্ছেন জেএনইউওতে। দেখার মতো ছবি। যেখানেই যাচ্ছেন, সেটাই খবর। দেশে বিজেপির কটাক্ষ এবং আক্রমণের কথাও তাঁর কানে গিয়েছে। উঠেছে সে কথাও। এতটুকু বিরক্তি নয়, এড়িয়া যাওয়া নয়, স্মিতহাস্যে জানালেন, হ্যাঁ, কংগ্রেস আমার সঙ্গে যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল কোথায় কতখানি বরাদ্দ করা যায়। পরামর্শ দিয়েছিলাম। পাল্টা জানাতে ভোলেননি, কংগ্রেস কেন, বিজেপি চাইলে, প্রধানমন্ত্রী চাইলে তাঁকেও তিনি সাহায্য করবেন। আমার কাছে দেশ আগে, মতাদর্শ পরে। মঙ্গলবার মোদি-অভিজিৎ সাক্ষাৎকারের আগে এই বক্তব্য নিশ্চিতভাবেই বিজেপিকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে।

আরও পড়ুন – অভিজিতের নোবেল জয়ে বাঙালি হিসাবে গর্বিত : সৌরভ

Related articles

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...