Tuesday, April 21, 2026

আপনি কি জানেন “ছক্কাবাজ” রোহিত কিংবদন্তি ব্র্যাডম্যানকেও পিছনে ফেলেছেন?

Date:

Share post:

৬টি বিশাল ছক্কা আর ২৮টি সবুজ ঘাসের বুক চিরে মসৃণ বাউন্ডারিতে ২৫৫ বলে ২১২ রানের রাজকীয় ইনিংসটি হয়ে থাকবে মনঃসংযোগের ক্যানভাস, —সেটি শুধুমাত্র উইকেটে টিকে থাকার জন্য নয়, মাঠজুড়ে চোখ জুড়ানো টাইমিংয়ের রঙে আঁকা ডাবল সেঞ্চুরির এক অপরূপ ছবি হিসেবে!

রোহিতের টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি। টেস্টে ওপেনার হিসেবে এই নিয়ে চারটি ইনিংস খেললেন রোহিত। এর মধ্যে তিন ইনিংসেই রয়েছে ১০০‍+, ১৫০‍+ ও ২০০‍+ রানের ইনিংস। ভাবা যায়! রাঁচি টেস্টের ইনিংসটির কথাই ধরা যাক, সেঞ্চুরি তুলে নিয়েছেন ছক্কা মেরে, ডাবলও সেই ছক্কা মেরেই! ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার কীর্তিও এখন তাঁর দখলে।

রোহিত এই রঙিন ছবিতে শেষ তুলি টানার পরই খুব স্বাভাবিক ভাবে ব্যাকফুটে থাকা প্রোটিয়াদের মুখে হাসি ফুটেছে। রাঁচি টেস্টে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে আউট হয়েছেন রোহিত শর্মা। কিন্তু তার আগে করে গিয়েছেন অনন্য নজির। তৈরি করেছেন নতুন ইতিহাস।

রোহিত যেভাবে ইনিংস গড়েছেন তা যেকোনো উঠতি আক্রমণাত্মক শিক্ষানবিশ ওপেনারের জন্য হয়ে দৃষ্টান্ত হয়ে
থাকবে। ডানহাতি ভারতীয় ওপেনারের প্রথম ৫০ রান করতে লেগেছে ৮৬ বল। উইকেটে সেট হওয়ার পর হাত খুলেছেন ধীরে ধীরে। পরের ৫০ রান করতে লাগল ৪৪ বল, এরপর ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে লেগেছে ৬৯ বল। ডাবল সেঞ্চুরির জন্য বাকি ৫০ রান করতে স্ট্রাইক রেট ছিল ১০০—অর্থাৎ ৫০ বল। দুর্দান্ত এই ইনিংসটি খেলে তিনি আউট হওয়ার পর পরিসংখ্যান বলছে রোহিত কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের চেয়েও এগিয়ে।

কিন্তু কোথায়? টেস্টে ঘরের মাঠে ব্যাটিংয়ের শেষ কথা অর্থাৎ কিংবদন্তি ব্র্যাডম্যান-এর গড় যেখানে ৯৮.২২, সেখানে রোহিতের গড় ৯৮. ৮৪!

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...