Friday, June 26, 2026

কূটনীতির ঊর্ধ্বে মানবিকতার অনন্য নজির, পাক শিশুকন্যার চিকিৎসায় হাত বাড়ালেন গম্ভীর

Date:

Share post:

ভারত-পাকিস্তানের উত্তপ্ত কূটনৈতিক সম্পর্কে মাঝেও মানবিক প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। চরম পাকিস্তান বিদ্বেষী হলেও এবার গম্ভীর প্রতিবেশীসুলভ আচরণের দারুণ এক নজির স্থাপন করলেন। কূটনীতি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে পাকিস্তানের ৬ বছরের এক শিশুর জীবন-মরণ সমস্যায় সাহায্যের হাত বাড়িয়ে এক নজিরই স্থাপন করলেন গম্ভীর।

পাক নাগরিক এই শিশুটির চিকিৎসার জন্য ভারতে আসার ভিসার বন্দোবস্ত করে দিয়েছেন গম্ভীর। ওমাইমা নামের এই শিশুর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করতে ভারতে আসার দরকার ছিল। গম্ভীর সেই বন্দোবস্ত করে দিয়েছেন। ভারত পাক কূটনৈতিক সম্পর্ক বৈরী হলেও সেদেশের সাধারণ মানুষের জন্য হাত বাড়িয়ে দিলেন গম্ভীর।

ওই শিশুটির চিকিৎসার জন্য তার পরিবারের ভিসার বন্দোবস্ত করতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লেখেন গম্ভীর। চিঠিতে তিনি জানান, হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করাতে শিশুকন্যাটিকে ভারতে আনতে চায় পরিবারটি। গম্ভীরের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছেন জয়শঙ্কর। ওই পরিবারকে দ্রুত ভিসা দিতে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে নির্দেশ দেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...