Wednesday, June 17, 2026

2 রাজ্যে চলছে নির্বাচন, সঙ্গে উপনির্বাচনও

Date:

Share post:

আজ দু’টি রাজ্যে বিধানসভা নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তা নিয়ে তেমন কোনও উৎসাহ নেই ভোটারদের। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন। সেই সঙ্গে ৫১টি আসনে উপ নির্বাচন। তা ছাড়া দু’টি লোকসভা আসনেও উপ নির্বাচন চলছে।

২৮৮টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতায় বিজেপি-শিবসেনার জোট। এ বারও তারা জোট গড়ে লড়ছে। বিজেপি ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে। শিবসেনা প্রার্থী দিয়েছে বাকি আসনে। বিরোধী শিবিরেও জোট হয়েছে। কংগ্রেস ১৪৭টি ও এনসিপি ১২১টি আসনে প্রার্থী দিয়েছে।
হরিয়ানার ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। হরিয়ানায় গতবার জিতেছিল বিজেপি। এ বার লোকসভা ভোটে সবকটি আসন জেতায় জয়ের বিষয়ে নিশ্চিত গেরুয়া শিবির। বিজেপি-র মূল লড়াই এখানে কংগ্রেসের সঙ্গে।
মহারাষ্ট্র এবং হরিয়ানা দুই রাজ্যেই এ বার বিজেপি-ই ফের সরকার গড়তে চলেছে আশাবাদী তারা।
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোটের ফল ঘোষণা হবে ২৪ তারিখ বৃহস্পতিবার। ওই দিন সবকটি উপ নির্বাচনেরও ফল ঘোষণা হবে।
উপ নির্বাচন উত্তরপ্রদেশে ১১টি আসনে উপ নির্বাচন হবে। এ ছাড়া গুজরাত, অসম, কেরল, অন্ধ্রপ্রদেশ, সিকিম, ওড়িশা, মধ্যপ্রদেশ সহ ১৮টি রাজ্যে দুটো-তিনটে করে আসনে উপ নির্বাচন।
পশ্চিমবঙ্গেও বিধানসভার চারটি আসনে উপ নির্বাচন হওয়ার কথা। তবে উৎসবের কারণে বাংলায় উপ নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...