Wednesday, June 17, 2026

নোবেলজয়ীকে কটু মন্তব্যে অখুশি রাজ্যপাল, সাক্ষাতে আগ্রহী ধনকড়

Date:

Share post:

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিজেপির কিছু নেতার মন্তব্যে অখুশি রাজ্যপাল জগদীপ ধনকড়। এ বিষয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট বলেন, “যাঁরা মন্তব্য করছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। এসব নিয়ে আমাকে প্রশ্ন করবেন না।” নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “এক জন বাঙালি নোবেল পাওয়ায় আমি খুশি। আমরা রাজভবনে ওঁকে সংবর্ধনা দিতে চেয়েছিলাম। অল্প সময়ের জন্য হলেও উনি রাজভবনে আসতে পারেন কিংবা আমি ওঁর বাড়ি যেতে পারি।’’

একইসঙ্গে রাজ্যপাল বলেছেন, “এ বার উনি কম সময়ের জন্য কলকাতায় আসছেন। ওঁর মায়ের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা হয়েছে। কলকাতায় আসার পরে মায়ের কাছে আমার অনুভূতির কথা উনি নিশ্চয় শুনবেন। অল্প সময়ের জন্যও ওঁর সঙ্গে দেখা হলে গর্বিত বোধ করব।’’
আগামীকাল, মঙ্গলবার বিকেলে অভিজিৎবাবুর কলকাতায় পৌঁছনোর কথা। মঙ্গল-বুধ শহরে কাটিয়ে তাঁর ফেরার উড়ান বৃহস্পতিবার ভোরে।

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...