Wednesday, June 24, 2026

ফের খুনের পিছনে ত্রিকোণ সম্পর্ক?

Date:

Share post:

একের পর এক খুনের ঘটনায় সামনে আছে ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। বীরভূমের নানুরে সিপিএম নেতার খুনের ঘটনাতেও সামনে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এর ভিত্তিতেই তাঁর প্রেমিকা সোনালি বিবি এবং তার স্বামী মতিউরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় তাঁরা স্বীকার করেছেন তাঁকে লোহার রডের বাড়ি মেরে খুন করে দেহ টুকরো করে অজয় নদে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

সুভাষচন্দ্র দে নানুরের সিপিআইএমের স্থানীয় শাখা সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরিবারের দাবি, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ, দুবরাজপুরের খোয়াজ মহম্মদপুরের বাসিন্দা সোনালি বিবির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার রাতে সুভাষকে নিজের বাড়িতে স্ত্রীর সঙ্গে গল্প করতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন মতিউর রহমান। তারপর সেখানেই তাঁকে খুন করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, জেরায় মতিউর স্বীকার করেছেন, প্রথমে লোহার রড দিয়ে সুভাষের ঘাড়ে আঘাত করেন তিনি। এরপর ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে ফেলেন। দেহ টুকরো করে দুটি চটের ব্যাগে ভরে একটি ফেলে দেন বাড়ির পাশে বাঁশ বাগানে। আরেকটি ব্যাগ সুভাষের বাইকে চাপিয়ে প্রায় ৯ কিলোমিটার দূরে গিয়ে অজয়ের জলে ভাসিয়ে দেন মতিউর। এরপর বাইকটি রেখে আসে সিপিএম নেতার বাড়ির কাছে বেসরকারি পলিটেকনিক কলেজ চত্বরে। সোমবার সিপিএম নেতার দেহ খুঁজতে শুরু করে পুলিশ। তখনই একটি ব্যাগ উদ্ধার হয়।

আরও পড়ুন-ভোটের উত্তাপের মধ্যেই অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...