Friday, May 8, 2026

ফ্যাশন দুনিয়ায় নিজের ছাপ রাখতে চান হুগলির প্রিয়াঙ্কা

Date:

Share post:

ছবি আঁকার নেশা থেকে বিদেশে ফ্যাশান ডিজাইনে নজর কেড়েছে হুগলির দাদপুর থানার বাঁদিনান গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক। সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত ‘ফ্যাশান ডিজাইন ম্যারাথন-২০১৯’ অনলাইন প্রতিযোগতায় ভারতীয় হিসাবে বিজয়ী হয়েছেন তিনি। তাঁর হাতে আঁকা ডিজাইন আমেরিকা ও ইউরোপ সহ বিভিন্ন পাশ্চাত্য দেশে প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন – শীত আসতে এখনও প্রায় দু’সপ্তাহ!

গ্রাম থেকে উঠে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রিয়াঙ্কা ২০১০ সালে সিঙ্গুরের গোলাপ মোহিনী মল্লিক বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। চার বছর বয়স থেকে ছবি আঁকার হাতেখড়ি শুরু তাঁর। পড়াশোনার পাশাপাশি আর্ট পেপারে বিভিন্ন মডেল এঁকে রঙ-তুলিতে নিজের পছন্দ মতো ডিজাইনের ড্রেস স্কেচ করতেন তিনি। এরপর 2018 সালে অনলাইনে ‘ফ্যাশন সেন্স এক্সামিনেশন’ ইতালি থেকে পাশ করেন। প্রতিযোগিতায় বিজয়ী প্রিয়াঙ্কাকে স্বীকৃতি স্বরুপ ইতালিতে মাস্টার কোর্স করার সুযোগ দেওয়া হয়েছে।

বর্তমানে অনলাইনে তাঁর ডিজাইনের পোশাক w.w.w. zazzle.com/store/foreever_22 এই ওয়েবসাইট থেকে আমাজন, ফ্লিপকার্টের মাধ্যমে কেনার ব্যাবস্হা রয়েছে। তবে এখানেই থামতে চান না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চান আগামিদিনে নিজে পোশাক তৈরি করে ই-কমার্সের মাধ্যমে বিদেশে বিক্রি করতে। পাশাপাশি ভারতীয় পোশাককে বিদেশি ঘরানায় তৈরি করতেও চান তিনি।

আরও পড়ুন – নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত গৃহশিক্ষক

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...