Saturday, February 28, 2026

অনেকাংশে বাকি স্টল তৈরির কাজ, ময়দানের বাজি মেলাতে বিলম্ব

Date:

Share post:

অনেক টালবাহানার পর ফের কালীপুজো ও দীপাবলীর বাজি বাজার ময়দানে বসতে চলেছে । সেনাবাহিনীর অনুমতি মেলার পর শহিদ মিনার চত্বরে বাজি বাজার বসার কথা ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। এবার মোট ৪৩টি স্টল বসবে এই মেলায়। কিন্তু ২৪ ঘণ্টা আগে পর্যন্ত যা পরিস্থিতি তাতে মেলা জাকিয়ে বসতে সময় লাগবে আরও অন্তত দুদিন। কারণ, একটিও স্টল এখনও প্রস্তুত হয় নি। প্রস্তুত নয় অস্থায়ী ভাবে বসানো আলোক স্তম্ভ গুলি। ফলে মেলা বসতে কিছুটা বিলম্ব হবে। তবে দিনরাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্টল তৈরির কাজ।

যদিও স্টল মালিকদের দাবি, বাজি মূলত বেশি বিক্রি হয় ধনতেরাস অর্থাৎ কালীপুজোর আগের দিন। ফলে কেনাকাটার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। ময়দানে যে বাজি মেলা ফিরেছে, তাতেই বেশি খুশি তারা।

ময়দানের বেশিরভাগ স্টলেই বাজি আসে চেন্নাইয়ের শিবকাশী থেকে। চাম্পাহাটি বা নুঙ্গি কেন নয়? তাদের দাবি, শিবকাশীর আতস বাজি ভারতসেরা। সেখানকার বাজির মানও অনেক ভালো। বিভিন্ন রকমের বাজি আসে সেখান থেকে, যেটা চাম্পাহাটি বা নুঙ্গিতে তৈরি হয় না। তবে চাম্পাহাটি বা নুঙ্গি থেকেও বাজি আসে কিছু কিছু স্টলে। রকমারি চাইনিজ বাজিও পওয়া যাবে স্টলগুলোতে।

প্রসঙ্গত, গত বছর শহরে কালীপুজোর বাজি বাজার বসেছিল দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। তবে তাতে বেজায় চটেছিলেন বাজি বিক্রেতারা। বাজি ব্যবসায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিও হয়েছিল বলে জানা যায়। এবারও বাজি মেলা কোথায় হবে তা নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক হয়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের ময়দানেই বসবে বাজি বাজার।

গতবছর ময়দানে বাজি মেলায় বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ অনুমতি দিতে দেরি করেন। যার ফলে গত বছরে বাজার বসে নি। এবার সেই জট কেটেছে। ময়দানের শহিদ মিনার চত্বরে সেই পুরোনো জায়গায় ফিরে এসেছে বাজি বাজার।

আরও পড়ুন-শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

 

spot_img

Related articles

বিরল রোগ রুখতে অস্ত্র ‘জেনেটিক কাউন্সেলিং’: নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ...

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

আন্তর্জাতিক সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-কে কাঁটাতারের...

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...