Friday, April 24, 2026

মোদির সঙ্গে সাক্ষাতের আগে নোবেলজয়ীকে সতর্ক করলেন মা নির্মলাদেবী

Date:

Share post:

আগামীকাল, মঙ্গলবার কলকাতায় আসছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবারই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হতে পারে অভিজিৎবাবুর।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে সোমবার ছেলের জন্য সাবধানবাণী শোনা গেল অর্থনীতিবিদের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের কথায়। ছেলেকে ‘সাবধান’ করে মায়ের পরামর্শ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যেন একটু ‘বুঝেসুঝে’ কথা বলেন ছেলে।
ওদিকে, দীর্ঘদিন বাদে ঘরে ফেরা ছেলের জন্য কোন পদ রান্না করবেন, তাও ঠিক করে ফেলেছেন নির্মলাদেবী। পোনামাছ ও পাঁঠার মাংস পছন্দ করেন অভিজিৎ। মা নির্মলাদেবী জানিয়েছেন, কালকের মেনুতে ছেলের জন্য মটন কাবাব ও পোনা মাছের কালিয়া বানানো হবে।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...