Thursday, March 19, 2026

ডিম উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলা

Date:

Share post:

এবার ডিম উৎপাদনে জোর দিচ্ছে রাজ্য। আগের থেকে উৎপাদন বেড়েছে। অনেক জায়গাতেই ছোট ছোট খামার তৈরি হচ্ছে। সারা বাংলায় সবথেকে বেশি ডিম উৎপাদন হয় বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়াতে। প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন নিগমও বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনে জোর দিচ্ছে। কোচবিহার, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার ও শিলিগুড়িতেই ডিম উৎপাদনের কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রতিদিন রাজ্যে ডিমের চাহিদা প্রায় ৩কোটি। উৎপাদন ২ কোটি। আগামী আর্থিক বছরেই জোগান ও চাহিদার ফারাক অনেক কমে যাবে বলে আশাবাদী সরকার। বছর দুয়েক আগে কল্যাণী ও বড়জোড়ায় মুরগি ও হাঁসের খামার তৈরি করে ৬০ কোটি টাকা ব্যয় করে রাজ্য। বেশ কিছু সরকারি খামারের পরিধি বাড়িয়ে বাণিজ্যিক উৎপাদন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন-প্রশাসনিক বৈঠক : ভেস্তে গিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, প্রস্তুতি মুখ্যমন্ত্রীর

 

Related articles

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...