Friday, June 26, 2026

বিজেপি সরকারের বেনজির সিদ্ধান্ত, দুইয়ের বেশি সন্তানে সরকারি চাকরি হবে না

Date:

Share post:

বিজেপি সরকারের বেনজির সিদ্ধান্ত। 2021-এর 1 জানুয়ারির পর থেকে দুয়ের বেশি সন্তান থাকলে মিলবে না সরকারি চাকরি।

শুধু সরকারি চাকরির সুযোগ থেকেই নয়, দুইয়ের বেশি সন্তানের মা-বাবারা সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবেন ৷ কোনও রকম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না দুইয়ের অধিক সন্তানের জনক-জননী। জন্মহার ও জনসংখ্যা নিয়ন্ত্রণেই নাকি এই পদক্ষেপ ৷ অসম মন্ত্রিসভার বৈঠকে নতুন সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। 2021-এর 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত । অসমের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পটওয়ারি জানিয়েছেন, এমন আইনের খসড়া আগেই পেশ হয়েছিল ৷ এবার তাতে সবুজ সঙ্কেত দিয়েছে অসম মন্ত্রিসভা ৷ তিনি বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ রাজ্য সরকারের ৷
উল্লেখ্য 2017 সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে খসড়া- প্রকল্প তৈরি হয়েছিলো, সেখানেই এ কথা বলা ছিলো ৷
জন্মহার নিয়ন্ত্রণে এই নয়া আইন ছাড়াও কৃষিক্ষেত্রেও উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে নতুন ভূমি সংস্কার নীতির। ভূমিহীনদের কৃষিকাজের জন্য তিন বিঘা করে জমি দেবে অসম সরকার।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...