Tuesday, April 21, 2026

India Today Exit Poll বলছে, হরিয়ানায় টক্কর হবে পদ্ম আর হাতে

Date:

Share post:

হরিয়ানা নিয়ে এক Exit Poll-এ চমকে দেওয়া রিপোর্ট। এই রাজ্যে সমানে সমানে টক্কর পদ্ম আর হাতে।

India Today-Axis My India-এর এক্সিট পোল বলছে হরিয়ানায় বিজেপি আর কংগ্রেসের লড়াই হবে সেয়ানে সেয়ানে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতই বেহাল হোক, মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে বিজেপির জয় নিশ্চিত বলেই প্রায় সব ক’টি এক্সিট পোলের রিপোর্ট বলছে। তার মাঝেই স্রোতের উল্টোদিকে গিয়ে India Today-Axis My India বলছে, হরিয়ানার 90 আসনের মধ্যে 32-44টি আসন পাবে বিজেপি। কংগ্রেসের হাতে আসতে পারে 30-42টি আসন ৷ তাদের পূর্বাভাস 2014-র থেকে ভালো ফল করবে জননায়ক জনতা পার্টি, ভালো করবে ভারতীয় জাতীয় লোক দলও ৷ এদের দুজনের ঝুলিতে যেতে পারে 6 থেকে 10 আসন ৷ মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট গণনা বৃহস্পতিবার, 24 অক্টোবর।

হরিয়ানার ভোট নিয়ে অন্যান্য এক্সিট পোল বলছে-
■ News18IPSOS Exit Poll : হরিয়ানা এবার বিজেপি-র। মোট 90 আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে 75 আসন ৷ গতবার বিজেপি পেয়েছিল 47 আসন ৷ কংগ্রেস 15 থেকে কমে 10 হতে পারে৷ INLD এবার খাতা নাও খুলতে পারে।

■ Republic – Jan ki baat Haryana Exit Poll : হরিয়ানায় বিজেপি এবার জয়ী হতে পারে 52-63 আসনে ৷ কংগ্রেস পেতে পারে 15-19 আসন। JJP জিততে পারে 5-9 আসন। ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে।অন্যান্যরা পেতে পারে 7-9 আসন।

■ Times Now Exit Poll : বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসবে বিজেপি। এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় 71 আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র 11 আসনেই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

■ India Today-Axis My India-র Exit Poll : হরিয়ানার 90 আসনের মধ্যে 32-44টি আসন পাবে বিজেপি। কংগ্রেসের হাতে আসতে পারে 30-42টি আসন। 2014-র থেকে ভালো ফল করবে জননায়ক জনতা পার্টি, ভারতীয় জাতীয় লোক দলও ৷

Related articles

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...