Friday, June 26, 2026

শব্দবাজি ফাটলে ওসি’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবে পরিবেশ সংগঠন

Date:

Share post:

কালীপুজোয় নিষিদ্ধ বাজি ফাটানো হলে সংশ্লিষ্ট থানার ওসি’র বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করবে ‘সবুজ মঞ্চ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত নির্দেশে বলা আছে, শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। রাত 8টা থেকে 10টার মধ্যে অন্য বাজি ফাটাতে হবে। এর বাইরে বাজি ফাটানো যাবে না। ‘সবুজ মঞ্চ’-র তরফে কলকাতা ও শহরতলির বেশ কয়েকটি থানা এলাকা চিহ্নিত করা হয়েছে। যেখানে শব্দবাজি ফাটানোর অভিযোগ সব থেকে বেশি। ‘সবুজ মঞ্চ’-র তরফে জানানো হয়েছে, সোনারপুর, কসবা, বালিগঞ্জ সার্কুলার রোড, সল্টলেক, লেকটাউন, বাগুইআটি-সহ কলকাতার আরও অনেক অঞ্চলে শব্দবাজি ফাটানো রুখতে গত কয়েক বছর সংশ্লিষ্ট থানা এলাকায় আবেদন করা হয়েছে। কোনও লাভ হয়নি। এ বছর থানাগুলি যাতে কর্ণপাত করে, সে কারনেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া।

কালীপুজোয় শব্দবাজির তাণ্ডবের মোকাবিলা করতে এ বছর কলকাতা এবং পাশ্ববর্তী জেলা গুলিতে কন্ট্রোল রুম খুলছে ‘সবুজ মঞ্চ’। সবুজ মঞ্চের সম্পাদক নব দত্ত জানান, এ বছর কালীপুজোয় ব্যাপক শব্দবাজি ফাটার আশঙ্কা করছেন তাঁরা। প্রশাসন এ বিষয় তৎপর না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে 48টি অনুমোদিত বাজি তৈরি কারখানা ছিল। এর মধ্যে ২৫টি কারখানাকে সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেআইনি ঘোষণা করেছে। অর্থাৎ রাজ্যে মাত্র 23টি কারখানায় বাজি তৈরির হওয়ার কথা। তবে বাস্তবে শয়ে শয়ে বাজি করাখানা গজিয়ে উঠেছে বলে দাবি নব দত্তর।

আরও পড়ুন-কমিউনিস্ট অভিজিৎ! বাম জমানার শিক্ষাব্যবস্থাকে ধুইয়ে দিলেন নোবেলজয়ী

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...