Wednesday, April 1, 2026

দলের নির্দেশেই হাসপাতালে ভর্তি, ত্রিপুরার বাদলের পাশে দল

Date:

Share post:

আইসিইউতে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাম আমলের পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। প্রায় দু’সপ্তাহ আগে উড়ালপুল নির্মাণে দুর্ণীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। কিন্তু বাদলবাবুকে খুঁজে পায়নি পুলিশ। পুলিশি ব্যর্থতার অভিযোগে এক পুলিশ কর্তাকে সাসপেন্ডও করা হয়। শেষে তিনি গতকাল রাতে বেসরকারি হাসপাতাল আইএলএসে ভর্তি হন। দাবি তিনি অসুস্থ। আইসিইউতে ভর্তি হন। সেখানেই রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘিরে ফেলে হাসপাতাল। সিপিএম সূত্রে খবর, দলের নির্দেশেই তিনি হাসপাতালে ভর্তি হন। দলের সম্পাদক সীতারম ইয়েচুরি জানান, দল তাঁর পাশে রয়েছে। তাঁকে সবরকমের আইনি সাহায্য দেবে। রাজ্য সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। মানুষই জবাব দেবে। আদালতে তাঁর আগাম জামিনের আবেদনের পক্ষে আইনি লড়াই করেন বিকাশ ভট্টাচার্য।

Related articles

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...

ঋণখেলাপির অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের আদালতে!

সিনেমার জন্য টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল অভিনেতা সোহম...

৮ এপ্রিল মনোনয়নপত্র জমা, মিছিল করে সার্ভে বিল্ডিং যাবেন দলনেত্রী: সূচি প্রকাশ তৃণমূলের

নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে (Trinamool Congress) জানানো হয়েছে, আগামী...