Sunday, May 17, 2026

কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব, হুমকি, কী হল যুবকের?

Date:

Share post:

কলেজ ছাত্রীকে রাস্তায় ধরে কুপ্রস্তাব, না মানলে অস্ত্র দেখিয়ে খুন করার হুমকি, এমনকী বাড়িতে কুপ্রস্তাব দিয়ে চিঠি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী দাদার বিরুদ্ধে। জগদ্দলে আতঙ্কিত পরিবার। কলেজ যাওয়া বন্ধ হয়ে যায় তরুণীর। অবশেষে ফাঁদ পেতে অভিযুক্ত সুমন বিশ্বাসকে ধরে জগদ্দল থানার পুলিশ।

অভিযোগ, ওই কলেজে ছাত্রী বাড়ি থেকে বেরলেই রাস্তায় তাঁকে বিভিন্ন ভাবে কটূক্তি করতেন সুমন বিশ্বাস। কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি গায়ে হাত দিতেও কুণ্ঠা করতেন না বলে অভিযোগ। বাড়ি লাগোয়া বাড়ি হওয়ায় বিভিন্ন সময়ে লুকিয়ে মোবাইলে ভিডিও করা হত বলে অভিযোগ। প্রায় মাস খানেক ধরে এরকম চলার পরে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন ওই তরুণী ও তাঁর মা। ছাত্রীর বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। স্থানীয়দের জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে জগদ্দল থানার দ্বারস্থ হয় পরিবার। তারপরই পুলিশ বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে মঙ্গলবার রাতে অভিযুক্ত সুমন বিশ্বাসকে গ্রেফতার করে।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...