Saturday, April 25, 2026

পাহাড়ি পথে পায়ে পায়ে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রশাসনিক কাজে চারদিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। পরপর দুদিন প্রশাসনিক বৈঠকের পরে বৃহস্পতিবার, দুপুরে মহানদী হাইস্কুলের যান তিনি। স্থানীয় পোশাকে ছাত্রছাত্রীদের অভ্যর্থনায় তিনি আপ্লুত বলে জানান মমতা।

সেখান থেকে তিনি যান কার্শিয়ঙের নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে। চলন্ত টয়ট্রেনের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে অবাক হয়ে যান যাত্রীরা। মুখ্যমন্ত্রীকে হাত নাড়েন সবাই। মুখ্যমন্ত্রীও তাঁদের হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন।
মিউজিয়াম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানান। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে লেখেন, “এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে ব্রিটিশ সরকার কর্তৃক নেতাজীকে সাত মাস গৃহবন্দী করে রাখা হয়েছিল। ভারতবর্ষকে ব্রিটিশদের ঔপনিবেশিকতা থেকে মুক্তি দিতে তিনি অবিস্মরণীয় ভূমিকা নিয়েছিলেন। তাঁর চরণে বিনম্র প্রণতি।“

জেলা সফরে গিয়ে সব সময়েই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে সাধারণ মানুষের সঙ্গে মিশে সরাসরি তাঁদের সুখ-দুঃখের কথা শোনা। পাহাড়ে গিয়ে তিনি হেঁটেই ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী। এই সফরের সময় অনেক অজানা পর্যটনস্থলও চিহ্নিত করেন তিনি। পরে সেগুলির উন্নয়ন করে উল্লেখযোগ্য পর্যটনস্থল করা হয়েছে।

আরও পড়ুন-নুসরত, নিখিল দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন পথবাসী মানুষদের সঙ্গে

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...