Saturday, April 25, 2026

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে বিরাট, অধিনায়ক রোহিত

Date:

Share post:

পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ ও টেস্ট দল ঘোষণা হয়ে গেল। বুধবার আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক তার পরের দিন আজ ভারতীয় দল ঘোষণা করার কথা ছিল মহারাজের। হলও তাই। কিন্তু এবারে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই অধিনায়ক বিরাট কোহলি।

আগেই ইঙ্গিত মিলেছিল বিরাটের বিশ্রামের। সেই ইঙ্গিতকেই কার্যত সিলমোহর দিয়েছেন নয়া বোর্ড প্রেসিডেন্ট। তাই বিরাটকে ছাড়াই সাজানো হয়েছে ভারতের টি-২০ স্কোয়াড, যেখানে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। যদিও টি-২০ সিরিজে কোহলি বিশ্রামে থাকলেও পড়শি দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার ফিরে আসবেন তিনি।

এবার এক ঝলকে দেখে নেয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ ও টেস্ট সিরিজের স্কোয়াড।…

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...