Saturday, June 27, 2026

Breaking: বিজেপির বিজয়া সম্মিলনীতে সৌরভের বৌদি

Date:

Share post:

বিজেপির বিজয়া সম্মিলনী। আয়োজনে সোম মন্ডল। বুধবার রাতে। উত্তর কলকাতায়। সেখানেই চমক। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিসের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। হাসিমুখে মোম সবার সঙ্গে মেশেন। সোমবাবুর আপ্যায়নে ছিল লুচি, আলুর দম থেকে মিষ্টির নানা পদ। ছিলেন বিজেপির নেতা, যুব নেতা, কর্মীরা। উত্তর কলকাতা জেলার একটা বড় অংশ ছিল এখানে। প্রতিবেশীদেরও আমন্ত্রণ করেন সোম। গঙ্গোপাধ্যায় পরিবারের বড় বউয়ের উপস্থিতি কি ইঙ্গিতবাহী? সোম হেসে বলছেন,” আরে, ব্যক্তিগত সম্পর্ক বলে কি কিছু থাকতে নেই?” উল্লেখ্য, সৌরভ ক্রিকেট বোর্ড সভাপতি হয়েছেন। সচিব অমিত শাহের ছেলে জয় শাহ। এ নিয়েও বহু জল্পনা চলছে। এদিকে বিজয়া সম্মিলনীতে মোমের হাসিখুশি উপস্থিতি ও সুন্দর ব্যবহারে সবাই খুশি। অনুষ্ঠানের শেষে বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা সোম মণ্ডল বলেন, এটি একেবারেই ব্যক্তিগত আমন্ত্রণ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন-পাহাড়ি পথে পায়ে পায়ে মুখ্যমন্ত্রী

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...