Wednesday, May 13, 2026

ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ায় সৌদি আরবে আটক ২০ জন যুবক

Date:

Share post:

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেড্ডায় আটক এ রাজ্যের প্রায় কুড়ি জন যুবক। তাঁদের মধ্যে হুগলির পান্ডুয়ার ৩ জন। গত ৪ বছর ধরে জেড্ডার সোলেমানিয়া জেলার আল মুশালি নামের একটি সোনার গয়না প্রস্তুতকারক সংস্থায় কাজ করছেন এই যুবকরা। সংস্থার হাত বদল হওয়ার পর থেকেই অচলাবস্থার সূত্রপাত। এক হাজার কর্মচারী থেকে বাদ পড়ে কর্মচারীর সংখ্যা দাঁড়ায় আড়াইশো জন। কাজ থাকবে কিনা এই অচলাবস্থার মধ্যেই শেষ হয়ে যায় তাঁদের ভিসার মেয়াদ।

ফলে একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েন ২০ জন। মালিক থেকে পুলিশ এমনকী ভারতীয় দূতাবাসের সাথেও যোগাযোগ করে লাভ হয়নি। গ্রোফতারির ভয়ে এখন গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের। কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে টাকাও নেই, কোনোরকমে এলাকার কারোর থেকে ফোন করে বিষয়টি বাড়িতে ফোন করে জানান তাঁরা। এরই মধ্যে অন্য সংস্থায় কাজ করা এলাকার আর এক যুবক বাড়ি ফিরে পুরো বিষয়টি জানান। ফলে উদ্বেগ বাড়ছে তাদের বাড়ীর লোকজনের মধ্যে। পরিজনদের আবেদন, সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়ত তাঁদের ছেলেরা বাড়ি ফিরে আসতে পারে।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...