Saturday, May 30, 2026

জম্মু-কাশ্মীরও মুখ ফেরাল ভোটে, চিন্তায় অমিত শাহদের কপালে ভাঁজ

Date:

Share post:

মহারাষ্ট্র-হরিয়ানায় ভোট কমেছে, আসন কমেছে। তবু সরকারি দলে থাকার সুবিধাকে কাজে লাগিয়ে, নির্দলদের ‘টোপ’ দিয়ে সরকার তৈরি করছে বিজেপি। বিরোধীদের এই অভিযোগ মাথায় নিয়ে কাশ্মীরের ব্লক উন্নয়ন পরিষদের ভোটেও কার্যত ব্যাক সিটে বিজেপি। মাত্র ২৬% শতাংশ আসনে জিতেছে বিজেপি। বাকি নির্দলদের হাতে। বকলমে যা বিরোধী দলগুলির প্রার্থী। কারন, ভোটের আগেই সমস্ত বিরোধী দল জানায় তারা ভোটে লড়বে না। লড়বে নির্দলরা। এই ফল কী বিজেপির বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা হওয়ার শুরুয়াৎ! এই ফল কাশ্মীরে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদ? কাশ্মীরের রাজনৈতিক দলগুলি তেমনই বলছে। ভোটের ফল বেরনোর পর গ্রাম প্রধানরা সাফ জানাচ্ছেন তাঁদের প্রথম টার্গেট ছিল বিজেপিকে হারানো। এছাড়া অবহেলা উপেক্ষা করে উন্নয়নের দাবি জানানো। আর এ নিয়ে দুই রাজ্য, উপনির্বাচনের পাশাপাশি কাশ্মীরের ভোটেও বিজেপি প্রশ্নের মুখে। প্রধানমন্ত্রী এই ভোটকে গণতন্ত্রের জয় বললেও উপত্যকার প্রতিনিধিরা বলছেন, বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই আমরা দল বেঁধে ভোট দিয়ে এসেছি। আগামী সব ভোটেই আমাদের আওয়াজ হবে বিজেপি হঠাও। এই বয়ান নিশ্চিতভাবে অমিত শাহদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।

রাজ্যে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর জম্মু-কাশ্মীরে এটা ছিল প্রথম ভোট। লক্ষ্যণীয় বিষয় হল ভোট পড়েছে ৯৮%। এই নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন না। ভোটাধিকার রয়েছে পঞ্চ ও সরপঞ্চরা। ভোট দেন প্রায় সাত হাজার প্রতিনিধি। ৩১৬টি ব্লকের ২৯৮ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮১টিতে, বাকি ২১৭ আসন বিরোধীদের। বিজেপি কাশ্মীরে জিতেছে ১৮টি, জম্মুতে ৫২টি ও লাদাখে ১১টি।

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...