Saturday, May 30, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ গ্রহণ করে আগামীকাল রবিবার কালীপুজোর দিন তাঁর কালীঘাটের বাড়িতে যাবেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকার। আজ, শনিবার সকালে বারাসতের তরুচ্ছায়া ক্লাবের পুজোর উদ্বোধনে এসে এমনটাই জানালেন তিনি। এদিন রাজ্যপাল বলেন, ‘আগামীকাল মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় অংশ নেব। তার জন্য আমি মুখিয়ে রয়েছি’।

এদিকে ওই ক্লাবে রাজ্যপালকে দিয়ে উদ্বোধন করা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্লাবের চিফ প্যাট্রনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।

Related articles

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...