Thursday, June 4, 2026

সিনিয়র নেতাদের সোনিয়া-প্রীতিতে ধর্মসঙ্কটে কংগ্রেস সভানেত্রী

Date:

Share post:

দুই রাজ্যের ভোটে কংগ্রেসের অপ্রত্যাশিত ফল। শতধা বিভক্ত কংগ্রেসে খুশির জোয়ার। কিন্তু একটি প্রশ্নের মুখে দাঁড়িয়ে সোনিয়া গান্ধি অস্বস্তিতে। দলের সিনিয়র নেতারা একটি হাওয়া তুলে দিয়েছেন, তা হল সোনিয়ার নেতৃত্বেই কংগ্রেস সুরক্ষিত। অর্থাৎ সরাসরি রাহুল গান্ধির নেতৃত্বকে চ্যালেঞ্জ। ঘুরিয়ে বলে দেওয়া মানি না রাহুলের নেতৃত্ব। যার মধ্যে অ্যান্টনি, বেণুগোপাল, জয়রাম রমেশের রয়েছেন। আসলে এই সিনিয়র নেতাদের সরিয়ে তরুণদের সামনে আনতে চেয়েছিলেন রাহুল। বিগত লোকসভা ভোটে এই প্রবীণরা সাহায্য করেননি এবং ডুবিয়েছেন অভিযোগ তুলে রাহুলের ‘গোঁসা’র শুরু। দলের সভাপতিত্ব ছাড়েন। যার জন্য অসুস্থ শরীরে সোনিয়াকে দলের দায়িত্ব নিতে হয়। ভোটে হরিয়ানায় প্রচারে যেতে হয়। যেখানে আশাতীত ফল দলের। রাহুল নম নম করে মহারাষ্ট্রের ভোট প্রচারে যান। এখানেও ফল আশাতীত। প্রবীণরা বলছেন, সোনিয়ার কারনেই এই ফল। এখনই দলের নির্বাচন করে সোনিয়া গান্ধিকে দায়িত্ব দিয়ে কার্যনির্বাহী হিসাবে গান্ধি পরিবারের পছন্দের কাউকে রাখা হোক। রাহুল শিবির যে বিষয়টি লক্ষ্য করেনি, তা নয়। কিন্তু দলের যুব ব্রিগেড যেভাবে সিনিয়রদের ছেঁটে ফেলতে চাইছে তাতে মোটেই সায় নেই সোনিয়ার। আর রাহুল এ ব্যাপারে সমঝোতায় যেতেও রাজি নন। এ নিয়ে দৃশ্যতই ধর্মসঙ্কটে সোনিয়া।

আরও পড়ুন-নয়া প্রস্তাবে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে শিবসেনা

Related articles

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...

দলনেত্রীর পাশেই তৃণমূল সাংসদ, মহুয়ার নিশানায় বহিষ্কৃত ঋতব্রত

পরিষদীয় দলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bnaerjee) হাতে যাওয়ার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...