Saturday, June 20, 2026

তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম ৮

Date:

Share post:

আরামবাগের কালীপুর এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষেরই মোট আট জন। গুরুতর জখম অবস্থায় এক বিজেপি কর্মীকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে এবং পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে তাঁদের উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি গতকাল শনিবার রাতে এক দলীয় কর্মীর বাড়িতেও অভিযুক্তরা চড়াও হয়।

ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নতুন করে অশান্তি ছড়ায় আরামবাগ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে যান আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাস।

আরও পড়ুন – রাজ্যবাসীকে দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...