Saturday, May 30, 2026

দিল্লিতে ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচের আয়োজনে বাধা হতে পারে বায়ুদূষণ

Date:

Share post:

গত কয়েক বছর ধরে বায়ুদূষণে সকলকে টেক্কা দিচ্ছে দিল্লি। রাজধানীর বাতাসে এত ধূলিকণার পরিমাণ বেড়ে যায় যে, দৃশ্যমানতা গত বছর তলানিতে গিয়ে ঠেকে। এমনকি এর জেরে গত বছর শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাস্ক পড়ে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু এ বছর অবস্থার আরও অবনতি হবে বলে খবর। শীত আসতে এখনও খানিকটা দেরি আছে। আর তার আগেই নভেম্বর মাসের শুরু থেকেই দিল্লির অবস্থা আরও বেশি খারাপ হবে বলে জানা গিয়েছে। তাই আগামী ৩ নভেম্বর ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

দীপাবলির আগের রিপোর্ট বলছে, রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বেড়েছে। সিল্লিতে বাতাসে AQI-এর স্তর উদ্বেগজনক। আগামী এক মাসে যার উন্নতি হওয়ার সম্ভাবনা কম। তবে বায়ুদূষণে ডিডিসিএ-র কোনও হাত নেই। তাই তাঁরা নিয়ম অনুযায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে খবর। বিসিসিআই অবশ্য আশাবাদী যে, নভেম্বরের শুরুতে দিল্লির অবস্থার উন্নতি হবে। এখন দেখার এটাই যে, এখানে ম্যাচ হয় কিনা।

আরও পড়ুন – কোনও অস্ত্রপচারের প্রয়োজন নেই বুমরার

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...