Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রীর বাড়িতে সস্ত্রীক ধনকড়, সাদর অভ্যর্থনা মমতার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী রীতি মেনেই চিঠি পাঠিয়ে বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে। আমন্ত্রণের প্রাপ্তি স্বীকার করেন রাজ্যপাল। এমনকী, রবিবার যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন সেকথা নিজের টুইটার হ্যান্ডেল জানান তিনি। রবিবার সন্ধে ছটা পনেরো নাগাদ সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়ি যান রাজ্যপাল। বাইরে বেরিয়ে জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়কে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁদের নিয়ে যান নিজের বাড়িতে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গেও রাজ্যপালের আলাপ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে মিনিট কুড়ি কথা হয়। সেখান থেকে বেরিয়ে পুজোর জায়গায় যান রাজ্যপাল ও তাঁর স্ত্রী। সেখানে প্রতিমা দর্শনের পরে দেখা করেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। তখন উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে জড়িয়ে ধরেন ধনকড়। সৌজন্য বিনিময় করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ সঙ্গেও।

এরপর সেখানে উপস্থিত হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে প্রণাম করেন তিনি। তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন ধনকড়।

এরমধ্যে রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হন। তাঁদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল।

2 ঘণ্টা মমতার বাড়িতে থেকে আটটা কুড়ি নাগাদ বেরিয়ে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রীর অভ্যর্থনায় তিনি অভিভূত। পুজোতে একজন মানুষ স্বচ্ছ্ব হৃদয় নিয়ে আসে এবং আরও একজন স্বচ্ছ্ব মনের মানুষের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে। একই সঙ্গে ধনকড় বলেন, মুখ্যমন্ত্রী বাড়িতে বহু মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে তাঁর।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...