Wednesday, May 20, 2026

তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় ধৃত বাজির নির্মাতা ও বিক্রেতা

Date:

Share post:

কালীপুজোর রাতে তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাজির নির্মাতা ও বিক্রেতাকে গ্রেপ্তার করল হরিদেবপুর থানার পুলিশ। গতকাল রাতে বেহালার বড়িশার ঢালিপাড়ার বিদ্যাসাগর সরণী এলাকায় বাজি পোড়ানোর সময় তুবড়ি ফেটে তার খোলের অংশ ছিটকে গিয়ে আদি দাস (৫)-এর গলার একাংশ ভেদ করে ঢুকে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বাজি নির্মাতা ও বিক্রেতাকে ডেকে পাঠায় হরিদেবপুর থানার পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে জানার চেষ্টা চলছে, বাজি বানানোর সময় তা নিয়ম মেনে উপাদান ব্যবহার করা হয়েছিল কিনা। পাশাপাশি, বাজিতে নিষিদ্ধ কোনও মশলা দেওয়া হয়েছিল কি-না।

আরও পড়ুন – তুবড়ি ফেটে শিশুমৃত্যুর ঘটনায় বাজি বিক্রেতাকে তলব

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...