Saturday, May 9, 2026

অনড় দুপক্ষই, কাল বৈঠকে বসছে বিজেপি-শিবসেনা

Date:

Share post:

হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও ‘নতুন বন্ধু’ খুঁজে সরকার গঠন করে ফেলেছে বিজেপি। আর মহারাষ্ট্রে জোট করে ভোটে লড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও সরকার গঠনে হিমশিম খাচ্ছে পদ্মশিবির। সৌজন্যে, ‘পুরনো বন্ধু’ শিবসেনা। ফলপ্রকাশের পর থেকেই জোট শরিক শিবসেনার চাপ, কটাক্ষ ও হুমকি সামলাতে ব্যতিব্যস্ত বিজেপি। চাপের মুখে তলায় তলায় বিকল্প পথের খোঁজও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে বৈঠকে বসেন বিজেপি বিধায়ক ও নেতারা। ফড়নবিশ স্পষ্ট বুঝিয়ে দেন, আড়াই বছর করে দু-দলের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগির প্রশ্নই নেই। তিনিই পূর্ণ সময়ের জন্য দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হবেন। ফড়নবিশ বলেন, অমিত শাহ নিজে আমাকে জানিয়েছেন,এবারের বিধানসভা ভোটের আগে দু-দলের মধ্যে 50:50 ফর্মূলা নিয়ে কোনও কথা হয়নি। শিবসেনা এখন ঠিক কথা বলছে না। বিজেপির এক সাংসদ বলেন, শুধু 15 জন নির্দল বিধায়কই নয়, শিবসেনারও জনা পঞ্চাশ বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাজনৈতিক মহলের মতে, ঘর গোছানোর সময় নিচ্ছে বিজেপি। শিবসেনার আক্রমণের মুখে সম্ভাব্য বিকল্প পথে সরকার গড়ার প্রস্তুতিও রাখা হচ্ছে। শিবসেনাকে বাদ দিয়ে এনসিপি-র সমর্থন আদায়ের জল্পনা থাকলেও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার জানিয়েছেন, আমরা বিজেপি ও শিবসেনা দুই দলেরই বিরোধী। আমরা বিরোধী আসনেই বসব।

দুই শরিকের টানাপোড়েনের মধ্যেই ঠিক হয়েছে, কাল বুধবার বৈঠকে বসবে বিজেপি ও শিবসেনা। এরপর আগামী 1 নভেম্বর শুক্রবার মুম্বাই আসবেন বিজেপি সভাপতি অমিত শাহ। ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে মহারাষ্ট্রের মহানাটক।

 

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...