Friday, May 8, 2026

বুধবার নারদ মামলায় ফের আদালতে তোলা হবে আইপিএস মির্জাকে

Date:

Share post:

পুজোর ছুটির পর বুধবার কোর্ট খুললেই নারদ কাণ্ডে আইপিএস এস এম এইচ মির্জাকে আদালতে তুলবে সিবিআই। বুধবার ব্যাঙ্কশাল কোর্ট-এর সিবিআই বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, মির্জার আইনজীবীরা তার জামিনের পক্ষে জোর সওয়াল করবেন।

অন্যদিকে, সিবিআই যথারীতি তার বিরোধিতা করবে। এক্ষেত্রে সিবিআই খুব স্বাভাবিকভাবেই মির্জাকে একজন প্রভাবশালী হিসাবে দেখাতে চাইবে এবং এমন একটি স্পর্শকাতর মামলায় তার রাজনৈতিক যোগাযোগের তত্ত্ব তুলে ধরবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা।

এর আগে গত ১৪ অক্টোবর নারদ কাণ্ডে জামিনের আবেদন খারিজ হয়ে যায় মির্জার। নতুন করে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ৩০ অক্টোবর সেই মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত সিবিআইয়ের আবেদন মেনে প্রথমবারের জন্য মির্জাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

প্রসঙ্গত, মির্জায় নারদ মামলায় প্রথম কোনও অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের সময়ে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয়। সেদিনই তাকে আদালতে তোলা হলে ৫ দিনের সিবিআই হেফাজত হয় মির্জার। এরই মধ্যে তাকে নিয়ে এই মামলার অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় সিবিআই। সেই সময় মির্জা ও মুকুলকে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জার সঙ্গে দেখা করেছিলেন তিনি।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...