Sunday, May 10, 2026

BREAKING: আগামী বছর থেকে আইআইটি খড়গপুরে পড়ানো হবে এমবিবিএস

Date:

Share post:

রাজ্যের পক্ষে বড় খবর। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যাঁরা পড়তে চান তাঁদের কাছে দারুন সুযোগ। এমবিবিএস পড়ানো হবে আইআইটি খড়গপুরে। পরবর্তী সময়ে এমএস অর্থাৎ পোস্ট গ্র‍্যাজুয়েট ডিগ্রিও চালু হবে। ২০২০ সাল থেকে এমবিবিএস কোর্স চালু হবে। সেই সঙ্গে তৈরি হবে আধুনিকমানের হাসপাতাল। নাম হবে ডাঃ বি সি রায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। প্রাথমিকভাবে ৪০০ শয্যার হাসপাতাল হবে। পরে তা বাড়িয়ে ৭৫০ শয্যার হবে। খুব শীঘ্র ইন্ডোর পরিষেবা চালু হবে। আশা করা হচ্ছে এ বছরের ডিসেম্বরে চালু হবে আউটডোর।

আইআইটির কার্যনির্বাহী পরিচালক অধ্যাপক শ্রীমান কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর ৫০জনকে নিয়ে এমবিবিএসের কোর্স শুরু হবে। এমসিআইয়ের গাইড লাইন মেনেই কোর্স চালু হবে। ৫০ আসনের কোর্স যথাযথভাবে চললে আসন বেড়ে হবে ১০০। ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্সও পাঠ্যক্রমে আসবে। সংস্থার সিনিয়র ফ্যাকাল্টির সদস্যরা ও পরিচালন কমিটি এই এমবিবিএস ও এমএস কোর্সের দায়িত্বে থাকবেন। হাসপাতাল অলাভজনক হিসাবে গড়ে উঠলেও ১০% বেড বিনা মূল্যের থাকবে।

আরও পড়ুন – ভাইফোঁটা নিয়ে শোকজের মুখে শোভন?

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...