Wednesday, June 17, 2026

ভাইফোঁটা নিয়ে শোকজের মুখে শোভন?

Date:

Share post:

এবছর ভাইফোঁটায় সবচেয়ে চমকে দেওয়ার মতো খবর ছিল, বান্ধবী সহ মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে ফোঁটা নেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনাকে সৌজন্য বলেই বুধবার সকালে মন্তব্য করেন বিজেপির রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু মুরলিধর সেন স্ট্রিট সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শোভনের হাজির হওয়া মোটেও ভাল চোখে দেখছে না গেরুয়া শিবির। এনিয়ে শোভনকে রীতিমতো শোকজ করতে চলেছে তারা। বিজেপি নেতার জবাবের উপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দল।
বিজেপিতে যোগ দিলেও তিনি বা তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যে সেখানে বিন্দুমাত্র স্বস্তিতে নেই, সেটা বারবার বুঝিয়েছেন শোভন। এমনকী, বেশ কিছুদিন মিডিয়ার সামনেও দেখা যায়নি তাঁদের। সিবিআইয়ের তলব পেয়ে সেখানে যান দুজনে। তারপর, মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে যান তাঁর একসময়ের প্রিয় কানন। সঙ্গে ছিলেন বৈশাখীও। তবে, শোভনের এই গতিবিধি বিজেপি নেতৃত্ব একেবারেই ভাল চোখে দেখছে না। দলীয় সূত্রের খবর, সেই কারণেই শোভন চট্টোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে চিঠি দিতে চলেছে দল। বিজেপি সূত্রে খবর, দু নৌকায় পা দিয়ে চলতে পারবেন না শোভন, তাঁকে কোনও একটি দিক বেছে নিতে হবে।

আরও পড়ুন-বেসুরে ইউরোপিয়ান সাংসদ, সঙ্গে খোঁচা উদ্ধব ঠাকরেরও

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...