Wednesday, June 17, 2026

কোহলিদের বিরুদ্ধে দল ঘোষণা বাংলাদেশের

Date:

Share post:

সাকিব আল হাসান বিতর্কে সরগরম বাংলাদেশ ক্রিকেট। তারই মধ্যে ভারত সফরের জন্য টেস্ট ও টি-২০ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিরাটদের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশের হয়ে দলকে নেতৃত্ব দেবেন মোমিউল হক। টি-২০তে অধিনায়ক করা হয়েছে মাহমুদুল্লাহকে।

শুধু তাই নয়, সাকিবকে যেহেতু ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপনের অভিযোগে নির্বাসন দিয়েছে আইসিসি, সেহেতু তাঁর পরিবর্তে বাংলাদেশ দলে আরও কিছু পরিবর্তন হয়েছে। বাংলাদেশের এই অলরাউন্ডারের পরিবর্তে ভারত সফরে টেস্ট ও টি-২০ দুই সিরিজেই দলে আসবেন্ তাইজুল ইসলাম। এছাড়া চোট পেয়ে আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন মহম্মদ সইফুদ্দিন। তাই তাঁর বদলে দলে সুযোগ দেওয়া হয়েছে আবু হায়দার রনিকে। এমনকি ব্যক্তিগত কারণবশত ভারত সফর থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তাঁর পরিবর্ত হিসেবে দলে দেখা যাবে মহম্মদ মিঠুনকে। তবে এত বদল ঘটলেও দলের পেসার মুস্তাফিজুর রহমান টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন।

আরও পড়ুন – সৌরভের আমন্ত্রণে ইডেনে আসছেন হাসিনা

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের টি-২০ ও টেস্ট দল:

টি০২০ দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), মহম্মদ নঈম, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আনিমুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, আরাফত সানি, আল্প-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শইফুল ইসলাম, আবু হায়দার রনি, মহম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

টেস্ট দল: মোমিউল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, ইমরুল কায়েস, সইফ হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদ্দলাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন।

আরও পড়ুন – জঙ্গিদের টার্গেট এবার বিরাট কোহলি, নিরাপত্তা বাড়লো টিম- ইন্ডিয়া’র

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...